দিনাজপুরের হাকিমপুরে একটি সুস্থ, সবল ও মানসিকভাবে বিকশিত শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। আজ এই উৎসবমুখর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন৷
আজ শনিবার ২৫ এপ্রিল সকাল ১০ ঘটিকায় বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার শুভ উদ্বোধন করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা একটি জাতির পূর্ণাঙ্গ বিকাশের জন্য যথেষ্ট নয়। জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি শারীরিক সুস্থতা অপরিহার্য। আজকের এই আয়োজনের মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মকে একটি প্রশিক্ষিত দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী জনশক্তি হিসেবে গড়ে তোলা। খেলাধুলার প্রতি শিশুদের এই প্রবল আগ্রহকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখে উল্লেখ করেন।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, ১৯৭৯ সালে শহীদ জিয়াউর রহমান যে নতুন কুঁড়ির সূচনা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে নতুন কুঁড়ি স্পোর্টস নাম দিয়ে আধুনিক ও যুগোপযোগী করে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ফুটবল, সাঁতার, হা-ডু-ডু, ক্রিকেট, হকি ও টেবিল টেনিসসহ সকল দেশীয় ও আন্তর্জাতিক খেলায় দক্ষ খেলোয়াড় তৈরির কাজ চলছে।
মাদকের মরণব্যাধি থেকে যুবসমাজকে রক্ষার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে উৎকর্ষিত একজন মানুষ কোনো অবস্থাতেই মাদকাসক্ত হতে পারে না। মাদক থেকে দূরে রেখে তরুণদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখাই আমাদের অন্যতম মূল লক্ষ্য বা আল্টিমেট গোল।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলি স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় হিলি কাস্টমস কর্তৃপক্ষ এবং বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
উক্ত আলোচনা সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সার্কেল এএসপি হারিস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার তিতুমীর চৌধুরী টিটু, সেলিম রেজা জিন্নাহ, ইয়াসিন, তারেক মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো৷
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.