ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহটিকে ফের খাঁচায় ফেরানো হয়েছে। স্ত্রী সিংহটির নাম ডেইজি।
এর আগে শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সেটি খাঁচা থেকে বেরিয়ে যায়।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেলে সেটিকে ধরে ফের খাঁচায় ঢুকানো হয়। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিংহটি কীভাবে বেরিয়ে গিয়েছিল এ প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। কারণ গ্রিল ভাঙা বা ফাঁকা নেই। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি।তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.