আসন্ন এইচএসসি পরিক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে জুলাই আন্দোলনের গ্রাফিতি সহ শিক্ষার্থীদের আসন বিন্যাস ঢেকে পড়েছে বাংলাদেশ ছাত্রশিবির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ব্যানারে। ২৬ জুন বৃহস্পতিবার সকালে এইচএসসি পরিক্ষা ২০২৫ উপলক্ষে পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে কলেজ গেইটের সামনে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপরে এই ব্যানার লাগানো হয় বলে জানা গেছে। এবিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য কলেজ গেটের সামনে সাময়িক ভাবে আমরা একটা ব্যানার লাগাই।কিন্তু পরবর্তীতে যখন আমরা অবগত হই এইখানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ছিল এবং একটি সিট প্লানের কাগজ ছিলো।তখনই আমরা তাৎক্ষনিক সরিয়ে অন্যস্থানে লাগাই। ইসলামি ছাত্রশিবির জুলাই অভ্যুত্থান কে ধারন করেই ছাত্রদের কল্যানে কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ শাখা শিক্ষার্থীদের সুবিধার্থে সিট প্লান গতকাল থেকেই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কলেজের গেটেও স্পষ্ট সিট প্লান ছিল। ভিতরে অনেক সিট প্লান লাগানো হয়েছে।
এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সদস্য সচিব শামসুদ্দিন বলেন, এটা তারা মোটেও ঠিক করেনি। আমরা এর নিন্দা জানাচ্ছি। যে জুলাইয়ের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা তারা ঢেকে দিতে চাচ্ছে এটা তারা ঠিক করেনি। এবিষয়ে আমরা ছাত্রশিবিরের সাথে যোগাযোগ করেছি এবং এটা সরিয়ে নিতে বলা হয়েছে এবং তারা এবিষয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এটা দ্রুত সরিয়ে নিবে বলে আমাদের জানিয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.