
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আকাশপথে চলাচলে কড়াকড়ি আরোপ করায় ঢাকা-সৌদি রুটের ফ্লাইট সূচিতে বিপর্যয় নেমেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এই রুটের মোট ১৫৯টি ফ্লাইট বাতিল বা স্থগিত করতে হয়েছে। এতে প্রায় ২২ হাজার ৭২১ জন যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। শুক্রবার পর্যন্ত এই রুটের মোট ১৫৯ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে প্রায় ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৫টি, ইউএস-বাংলার ১০টি, ইন্ডিগো এয়ারের ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এই সংকটের জের ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সও ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সকল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল। বর্তমানে বেবিচক পুরো বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.