অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে মাত্র ছয় দিনে ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।
সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৯০০ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৯৮২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে একই সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে আরও ১ হাজার ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আগস্টের শুরু থেকে দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযানে এখন পর্যন্ত মোট ৩১ হাজার ৯২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৮ হাজার ৮০৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। মোট গ্রেপ্তারদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।
সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো সৌদি নাগরিক অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থানের ব্যবস্থা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের অবৈধ অভিবাসীদের সহায়তা না করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : গালফ নিউজ
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.