প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন মুন্সীগঞ্জের নয় গ্রামের প্রায় ৫ হাজার মুসলমান। শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এছাড়া সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরার গ্রামের কিছু অধিবাসী আজ ঈদ পালন করছেন। গ্রামগুলোর জাহাগীর তরিকার লোকজন কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
এ বিষয়ে শিলই গ্রামের ঈদ জামাতে অংশ নেওয়া জাহাগীর তরিকার মুরিদান বলেন, ‘পৃথিবীর যে কোন স্থানে নবচন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ পালন করা উচিত। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।’
তবে আয়োজনটি মোটেও সঠিক নয় বলে জানান মুন্সীগঞ্জের কয়েকটি মসজিদের ইমাম। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চাঁদা দেখা সাপেক্ষে ঈদ উদযাপনের পরামর্শ দেন তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.