কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী বাছির আহমদ থানায় আত্মসমর্পণ করেছেন। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে শনিবার এই ঘটনা ঘটে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান।পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বাছির পেশায় ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে বাছির চাকরি করার কারনে তার স্ত্রী মৌসুমী ও দুই শিশু সন্তান নিয়ে মুরাদ নগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নাগর পাড় ভাই ভাই টাওয়ারে বসবাস করেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে শিশু সন্তান রয়েছে। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল।
শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ (৩৫) তার স্ত্রী মৌসুমী বেগমকে(২৫) গলা টিপে হত্যা করে। এই ঘটনার পর ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমীর লাশ ঘরে রেখে মুরাদনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.