
তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
মজুরি বোর্ডের দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয়েছিল গত ৯ নভেম্বর। সেই বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব উত্থাপন করেন। সেদিন মালিকপক্ষ তাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব দিতে না পারায় চার কার্যদিবস সময় চেয়েছিল। সেই হিসেবে সোমবারের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল, কিন্তু সভাটি স্থগিত হওয়ায় সেই প্রক্রিয়ায় সাময়িক বিরতি পড়েছে। এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়।
তৈরি পোশাক খাতে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নতুন করে মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়, যার ফলে শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছিলেন। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
বর্তমান শ্রম আইন অনুযায়ী, মজুরি পর্যালোচনার সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, পোশাক খাতের বিদ্যমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে। তাই দ্রুত নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.