
বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, সংলাপটি আর নির্ধারিত সময়ে হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটেই দ্বিপক্ষীয় এই বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৭ সাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। ঢাকায় অনুষ্ঠেয় পঞ্চম এই সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা সংক্রান্ত জটিলতা, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার এজেন্ডায় ছিল।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.