
স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের রুখে দিতে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রক্ষাকবচ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন এবং এই যাত্রায় সশস্ত্র বাহিনী ও জনগণের ঐতিহাসিক ও অপরিসীম অবদান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক সেনাবাহিনী গঠনের রূপকার ছিলেন জিয়াউর রহমান। একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তারেক রহমান দেশ ও সামরিক শক্তির আধুনিকায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ‘সর্বাধিক’ বলে মন্তব্য করে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। তিনি এমন এক আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে রাজনীতি করে, তাদের এ দেশের মানুষের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা স্মরণ রাখা উচিত। সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ও পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, শফিকুল ইসলাম মিল্টন, এস এম জাহাঙ্গীর, এ. কে. এম. ফজলুল হক মিলনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দেশের সার্বভৌমত্বের সমর্থনে এই র্যালিতে অংশ নেন। র্যালির পথনির্দেশনা তুলে ধরে রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি বিজয়নগর হয়ে বাঁ দিকে পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম মহসিন বিশ্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.