দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সংবাদকর্মীকে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
রবিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাত্তর টেলিভিশনের হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফের সাথে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই কর্মকর্তা দাপ্তরিক শিষ্টাচারের অজুহাতে নিজেকে ইউএনও পদমর্যাদার দাবি করে তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধনের কথা বলেন। ভুক্তভোগী সাংবাদিক একে অপেশাদার আচরণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যেও তীব্র সমালোচনা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে জানান, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করার কোনো বাধ্যবাধকতা নেই। কে কীভাবে সম্বোধন করবে, তা একান্তই তাদের নিজস্ব বিষয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.