প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।
চোটের কারণে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে হাতের চোটে পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ আব্বাস। ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই ব্যাটার। সিরিজ শেষে দেশের বিমানে চড়ার কথা ছিল এই ব্যাটারের। কিন্তু ক্লার্কের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে আব্বাসকে।
নিউজিল্যান্ডের পরিবর্তিত টি-টোয়েন্টি দল: টম লাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, নিক কেলি, টিম রবিনসন, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, জেডন লেনক্স, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.