
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই একটি বিকল ট্রাকের পেছনে ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যান চালক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের জসিম (৪০), একই গাড়ির গার্ড মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার রিপন মিয়া (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা যাওয়ার পথে ডাক বিভাগের মাঝারি কাভার্ডভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকটির পেছনে সরাসরি ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে এই ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.