
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) জানিয়েছে, এই হামলায় তাদের জাহাজের ১১ জন ক্রু সদস্য আহত হয়েছেন এবং আরও একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী তাদের একটি স্থাপনায় ড্রোন হামলার কথা জানিয়েছে। একই সময়ে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনাও সামনে এসেছে।
উল্লেখ্য, কোম্পানিটির ভাষ্যমতে গভীর রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় জাহাজটি হামলার কবলে পড়ে। পুরো অঞ্চলজুড়ে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.