চলতি রবি মৌসুমে বোরোধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এই বীজ ও সার বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি, এমওপি সার ১০ কেজি ও ডিএপি সার ১০ কেজি প্রত্যেকে পেয়েছেন ৯০০ জন কৃষক। এছাড়া ৪০০ জন কৃষক হাইব্রিড বোরোধানের বীজ পেয়েছেন, প্রত্যেকে ২ কেজি করে বীজ গ্রহণ করেছেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হলে কৃষক আরও আগ্রহী হয়ে বোরো চাষাবাদ করবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা বোরো মৌসুমে ভালো উৎপাদন অর্জনে বড় ভূমিকা রাখবে।কৃষক হারেজ উদ্দিন জানান, বর্তমান বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে চাষাবাদে চাপ বেড়েছিল। সরকার বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় এবার আমরা স্বস্তির সঙ্গে চাষ করতে পারবো।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.