দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপি আয়োজনে হাদীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার রাত ৯ ঘটিকায় বাংলা হিলি বাজারের গোডাউন মোড় থেকে এই কর্মসূচির সূচনা হয়। মিছিলটি হিলি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
মিছিলে হাকিমপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। যেখানে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই হাদীর ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তারা প্রশাসনের প্রতি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন স্থানীয় নেতৃবৃন্দ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.