ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কমিটি।ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, খামেনির স্মরণসভা ও দাফন আয়োজনের জন্য গঠিত কমিটি মঙ্গলবার দ্বিতীয় দফা বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, মহররম মাসের প্রথম দশ দিন পার হওয়ার পর জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
কমিটি জানিয়েছে, সাবেক সর্বোচ্চ নেতার স্মরণে মর্যাদাপূর্ণভাবে জানাজা ও দাফনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। একই সঙ্গে সময় ও আয়োজন নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন গুজব ও যাচাইবিহীন তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এসব ভিত্তিহীন তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সম্ভাব্য অংশগ্রহণকারীদের প্রস্তুতিতে প্রভাব ফেলছে। সঠিক সময়সূচি ও বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, ইরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধানের বরাতে বলা হয়েছে, খামেনির জানাজা আন্তর্জাতিকভাবে ব্যাপক আয়োজনের মাধ্যমে সম্পন্ন হবে। বিভিন্ন দেশ থেকে এতে অংশগ্রহণের প্রস্তুতির কথাও জানা গেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.