দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৬৭ শিশু।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে বরিশালে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চার শিশু, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে এক এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মোট ৪২৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৬ শিশু।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.