কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন। তার ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা ও নগদ সাড়ে ১৩ লাখ টাকা রয়েছে। তিনি পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যলয় থেকে পাওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তার নামে বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন কিছুই নেই।
তবে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। হাতে নগদ অর্থ রয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ২৬ লাখ টাকার সোনা। স্থাবর-অস্থাবর মিলয়ে তার মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে। পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন।
হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেছেন, এক লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার। তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তিনিসহ তার পরিবারের কারো নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন।
হাসনাত আব্দুল্লাহর শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।
২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে হাসনাত আব্দুল্লাহ ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা আয় দেখিয়েছেন। আয়কর নথি অনুযায়ী তার দেখানো সম্পদের পরিমাণ ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন এক লাখ ৫ হাজার ৫৩১ টাকা।
হাসনাত আব্দুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.