অনেকদিন ধরে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে বাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এ অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর।
এটি প্রচারিত হওয়ার পরই বাঁধে বিপত্তি। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকা।
এবার অভিনয় থেকে শুরু ব্যক্তিগত নানা ইস্যু নিয়ে মুখ খুলেছেন মৌসুমী। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জন প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে আমি কী বলবো। যে কথা বলিই না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে।
তবে এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে, এসব নিয়ে কথা বলাটাও এক রকম মূল্যহীন মনে হয়। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না।’ মৌসুমীর ভাষ্য, কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ ও ভিউ বাড়ে।
আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো কমে যেত বলে মনে করেন এ ঢালিউড নায়িকা। এছাড়া ভিউখোর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে শোনা যাচ্ছে, মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাবে। প্রেক্ষাগৃহ কিংবা ওটিটি প্ল্যাটফর্ম নয়, এটি মুক্তি দেওয়া হবে ইউটিউবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.