বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা সরকার শুধু বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এ জন্য সরকার খুব চাপে রয়েছে। প্রতিদিন পাওনাদাররা বকেয়া টাকার জন্য চাপ দিচ্ছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজ করেন সেটি বেতনের কাজ করেন না। বেতন সংসার চালানোর জন্য। কিন্তু মূল লক্ষ্য আপনাদের মানুষ তৈরি করা। আপনারা প্রায়ই শহীদ মিনার ও প্রেসক্লাবে গিয়ে আন্দোলন করেন। আপনারা যদি রেজাল্ট ভালো না করেন, তাহলে একটা সময় সরকারও আপনাদের দাবি মানতে বাধ্য হবে না।
তিনি বলেন, আমরা কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই না। আপনারা ১০টা মেধাসম্পন্ন ছেলে বের করবেন। যারা বাংলাদেশের সব জায়গায় কম্পিটিশন করতে পারবে। কিন্তু ৫০টা বের করবেন কোনোটাই কম্পিটিশিন করতে পারবে না- সেটা করে লাভ নেই। আপনারা চাইলে পারবেন। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে যেভাবে চিন্তা করেন সেভাবে অন্যের সন্তানকে তৈরি করবেন। তাহলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে। না হলে এখন যে অবস্থা রয়েছে সে অবস্থা থাকলে দেশ এগিয়ে যেতে পারবে না। তিনি বলেন, আমাদের সময়ের বুয়েটের ছাত্র আর এখনকার বুয়েটের ছাত্রের মধ্যে অনেক তফাৎ রয়েছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.