দুনিয়ার মজদুর এক হও, লড়ো এই কালজয়ী স্লোগানকে হৃদয়ে ধারণ করে দিনাজপুরের হিলি স্থলবন্দর নগরীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (১ মে) সকাল থেকেই বন্দর নগরীর আকাশ-বাতাস শ্রমিকদের আকাশচুম্বী স্লোগান ও মিছিলে মুখরিত হয়ে ওঠে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় হিলি স্থলবন্দরের বিভিন্ন কুলি শ্রমিক সংগঠন, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি শুরু করে। শ্রমিকরা তাদের নিজ নিজ সংগঠনের ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা নিয়ে হিলির পানামা পোর্ট সংলগ্ন চারমাথা মোড়ে সমবেত হন।
সেখান থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকদের অধিকার রক্ষা এবং শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। র্যালিটি শহর ঘুরে পুনরায় চারমাথা মোড়ে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী এক বিশাল আলোচনা সভা চারমাথা মোড়ে অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ফেরদৌস রহমান, সভাপতি, হাকিমপুর উপজেলা বিএনপি। সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক, হাকিমপুর উপজেলা বিএনপি। মিঠু খান, সভাপতি, পৌর বিএনপি, নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
সভায় বক্তারা বলেন, মে দিবস কেবল একটি উৎসবের দিন নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের দিন। হিলি স্থলবন্দরের শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমের ন্যায্য পাওনা নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি৷ তারা শ্রমিকদের যেকোনো শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শুক্রবার হিলি স্থলবন্দরের অভ্যন্তরে পণ্য খালাস, লোড-আনলোডসহ সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে। আলোচনা সভায় বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন, যা পুরো বন্দর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.