হিলি পৌরসভার জনদুর্ভোগ কমাতে এবং বর্ষার আগেই জলাবদ্ধতা সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্ভাব্য বন্যার হাত থেকে পৌর এলাকাকে রক্ষার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজ বুধবার সকাল ১১টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
সভায় বর্ষা মৌসুমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সৃষ্ট জলাবদ্ধতা কমাতে আগাম করণীয়, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পানি নিষ্কাশনের কার্যকর পথগুলো সচল রাখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনদুর্ভোগ লাঘবে একটি দীর্ঘমেয়াদী ও 'মাস্টার প্ল্যান' প্রণয়নের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।
বক্তারা বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এই সমস্যা সমাধানে শুধু পরিকল্পনা নয়, বরং দ্রুত বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা জরুরি। জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন উপস্থিত প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,
জাকির হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), হাকিমপুর থানা। সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও সাবেক মেয়র।
ফরিদ খান, সহ-সভাপতি পৌর বিএনপি।
ছামিউল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক হিলি প্রেসক্লাব। এছাড়া স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। পৌর প্রশাসক আশ্বস্ত করেন যে, স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতেই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ শুরু করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.