ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের বিএনপি প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ ঘটিকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপির এক বিশাল মিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ প্রতীকের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনকে বিপুল ভোটে জয়ী করতে হাকিমপুর বিএনপি ঐক্যবদ্ধ। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, আর এই সুযোগে ধানের শীষের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। নেতৃবৃন্দ আরও বলেন, আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে দিনাজপুর-৬ আসনের মাটি ও মানুষের নেতা ডা. জাহিদ হোসেনের জনপ্রিয়তা শীর্ষে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা এর প্রতিফলন ঘটাবেন।
নির্বাচনী এই শোডাউনে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, মিছিলে উপস্থিত ছিলেন ফেরদৌস রহমান, সভাপতি উপজেলা বিএনপি। শাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। ফরিদ খান ভারপ্রাপ্ত সভাপতি পৌর বিএনপি৷ নাজমুল হোসেন সাধারণ সম্পাদক পৌর বিএনপি৷ আনোয়ার হোসেন খান, আহ্বায়ক উপজেলা ছাত্রদল। শাহাদত হোসেন সোহাগ, সদস্য সচিব উপজেলা ছাত্রদল। আলী মুর্তজা যুবদল, সোহেল স্বেচ্ছাসেবকদল, এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.