ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের সাথে বিজয়ের পথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য উপজেলা থেকে ৮টি ইভেন্টে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ফুটবল (বালক-বালিকা), ক্রিকেট (বালক-বালিকা), দাবা, ক্যারাটে, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার ও ব্যাডমিন্টনএই ইভেন্টগুলোতে আগামী শুক্রবার ও শনিবার খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রম চলবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকদের সমন্বয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসনাত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম এবং হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী, সাবেক ফুটবলার জিন্নাহ ও ইয়াসিন আলী আসমান আলী বাবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকবৃন্দ।
বাছাই পর্বের সময়সূচী: শুক্রবার (২৪ এপ্রিল)
সকাল ৭:০০টা: ক্রিকেট (হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ) সকাল ১০:০০টা: সাঁতার (কলেজ সংলগ্ন পুকুর) সকাল ১১:০০টা: ব্যাডমিন্টন ও ক্যারাটে (উপজেলা পরিষদ ইনডোর) বিকাল ৪:০০টা: ফুটবল (বাংলাহিলি পাইলট স্কুল ও সরকারি ডিগ্রি কলেজ মাঠ) শনিবার (২৫ এপ্রিল):
সকাল ১০:০০টা: অ্যাথলেটিকস (সরকারি ডিগ্রি কলেজ মাঠ) সকাল ১১:০০টা: দাবা (বাংলাহিলি পাইলট স্কুল) সকাল ১১:৩০টা: কাবাডি (উপজেলা পরিষদ ইনডোর)
উপজেলা প্রশাসন জানায়, বাছাইকৃত সেরা খেলোয়াড়রাই জেলা পর্যায়ে হাকিমপুর উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.