দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে হাকিমপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, পৌর সভার রাঙ্গামাটি গ্রামের মৃত হাসান আলী মন্ডলের ছেলে আফজাল হোসেন (৬০), থানার আলিহাট ইউনিয়নের ঈসবপুর গ্রামের আঃ সালামের ছেলে সোহেল রানা (৩৬), ও বোয়ালদাড় গ্রামের সায়েদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৬)।
হাকিমপুর থানার ওসি বাদশা আলম জানান, মাদক বিরোধী ও গ্রেফতারি পরওয়ানা ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সহ তিন জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে আফজাল হোসেন সিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত। সিআর মামলা নং ১৪২/১৮, সোহেল রানার সিআর মামলা নং ২০৯/৬। আর নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে বিপ্লব হোসেনকে। মামলা ২(১১) ২৬। আইনি প্রক্রিয়া শেষে আজ গ্রেফতার আসামীদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.