দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত চার আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, হাকিমপুর থানার একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বিপুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ বাসুদেবপুর (চুরিপট্টি) এলাকার মোঃ পিয়ার আলীর ছেলে। একই ধরনের অপর একটি মামলায় ধরন্দা (জোলাপাড়া) এলাকার মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ নাঈম (২০)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া কুমিল্লার কোতয়ালী থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অজুফা প্রকাশ আন্জুআরা (৩৯)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ বাসুদেবপুর (মিশনপাড়া) এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে ও মোঃ মাহাবুল শেখের স্ত্রী।
অন্যদিকে, মাদক সংক্রান্ত একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মামুন হোসেন (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর বাসুদেবপুর (কালিগঞ্জ) এলাকার মৃত আঃ বারীর ছেলে।
এদিকে, মোবাইল কোর্টের পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত নওদাপাড়া (বড়চড়া) এলাকার মোঃ সাজ্জাদ হোসেন (২৬) ও মোঃ নাঈম ইসলাম (২৪)কে গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে মোঃ ফজলুল রহমান ও মোঃ মাহাবুব আলমের ছেলে। মোবাইল কোর্টের মামলায় তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.