দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের মাধ্যমে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং অপর দুজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত। পরে তাঁদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকার মৃত আব্দুল গফুর শেখের ছেলে মো. মুরাদ হোসেন চঞ্চল (৪৩), ধরন্দা ফকিরপাড়া এলাকার মো. ইসরাইল মল্লিকের ছেলে মো. মমিন মল্লিক (৩৫) এবং বলরামপুর এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. ফসিউল কাওসার (৩৮)।
পুলিশ জানায়, মুরাদ হোসেন চঞ্চল ২০১৮ সালের একটি মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে, মমিন মল্লিক ও ফসিউল কাওসারকে গত ২৫ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
পরে প্রয়োজনীয় পুলিশি পাহারায় তিনজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.