দিনাজপুরের হাকিমপুরে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কাল্ব) ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন কাল্বের জেলা ব্যবস্থাপক অরুপ কুমার এবং সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানের সভাপতি সেলিম রেজার স্বাগত বক্তব্যের পর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম। আগামী বছরের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার মোঃ গোলাম রব্বানী।
পরে হাকিমপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্যদের সন্তানদের মধ্যে ৩ জনকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেষ্ট দেয়া হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জনকে এবং লটারির মাধ্যমে ২ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয় এবং উপস্থিত সকল সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান লায়লা আখতার মোত্তালেব।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ক্লাষ্টার প্রতিনিধি চেয়ারম্যান মোঃ একরামুল তালকদার, ফুলবাড়ি উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আবুল হাসান, নবাবগঞ্জের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বিরামপুরের চেয়ারম্যান ও ঘোড়াঘাটের চেয়ারম্যান ও সেক্রেটারি বৃন্দ। হাকিমপুর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি রবিউল ইসলাম টুটুল, ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম,কাওসার রহমান, ব্যবস্থাপক মোস্তাকিম হোসেন সহ আরও অনেকে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.