লক্ষ্য মোদের কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্বহীন সমাজ, আত্মনির্ভরশীল, স্বচ্ছতা এবং ঐক্যবদ্ধ আমরা এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন স্মার্ট উদ্যোক্তা ফোরাম।
আজ (শনিবার) সকালে উপজেলার হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালীন কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে দিনাজপুর জেলা এক্সিকিউটিভ রোমেনা আক্তার মনি বলেন, স্মার্ট উদ্যোক্তা ফোরাম মূলত একটি মানবিক সংগঠন। যেকোনো ধরনের মানবিক সহায়তা, আত্মনির্ভরশীলতা ও স্বচ্ছল সমাজ গড়ে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সার্বিক আর্থিক সহযোগিতা প্রদান করছে ‘আয়শা নুরুল আলম ফাউন্ডেশন৷
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পরিবেশকে সুন্দর ও সবুজ রাখতে আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন এবং আমাদের এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনটির এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব ফাতেমা খাতুন, স্থায়ী সদস্য সানজিদা চৌধুরী, অর্গানাইজেশন টিমের সহ-আহ্বায়ক সোনিয়া ইসলাম, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আকতার ডালিম, সদস্য রাকিব হাসান রিফাত, দোলা আনছারি, মনিরা মনি, শাপলা শারমিন ও আইরিন খাতুনসহ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.