দিনাজপুরের হিলি পানামা পোর্টে কর্মরত প্রায় ৬০০ শ্রমিকের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে বন্দর এলাকায় শ্রমিকদের সহায়তার অংশ হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে সেমাই ও চিনির প্যাকেট তুলে দেন পানামা পোর্টের সহকারী ইন্সপেক্টর মিজানুর রহমান। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ ও গ্রুপ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শ্রমিকদের পাশে দাঁড়াতে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সহমর্মিতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন সহায়তা পেয়ে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.