"মাঠে শৃঙ্খলা, জীবনে সাফল্য "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের সভাপতি ডিএম আলমগীর রহমান।
পরে সেখানে বালক বালিকাদের ৫০ ও ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, চামচে মার্বেল রেখে মুখে নিয়ে হাঁটা, হাই জাম্প, লংজাম্প, ফুটবল, ক্রিকেট, যেমন খুশি তেমন সাজাসহ শিক্ষার্থীদের নানা ধরনের খেলা হয়। অভিভাবকরাও বিভিন্ন খেলায় অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হিলি পাবলিক স্কুলের পরিচালক অর্ক মুনতাসির নির্ঝর, অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিম, উপাধ্যক্ষ বেবি আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.