ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি সামরিক হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে হোয়াইট হাউজ এই মুহূর্তে সরাসরি কোনো সামরিক অভিযানে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে।
দুই নেতার মধ্যে কমপক্ষে দুইবার এই বিষয়ে ফোনালাপ হয়েছে বলে জানা গেছে। এতে লোহিত সাগরের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট এবং বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের আগ্রাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুয়ায়ী, বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চেয়েছেন।
এছাড়া হোয়াইট হাউজ সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানালেও রিয়াদকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং হুতিদের লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।
তবে দুই নেতার মধ্যে কোনো ফোনালাপ হয়েছিল কিনা, রয়টার্সের এমন প্রশ্নের জবাব হোয়াইট হাউস কোনো উত্তর দেয়নি, তবে নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন সৌদি আরব ও ইয়েমেন সরকারের সঙ্গে নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছে।কর্মকর্তাটি বলেন,
‘লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার মতো আমাদের মূল জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করার দিকেই যুক্তরাষ্ট্র মনোযোগ দিচ্ছে— পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা ও সমাধানের ক্ষেত্রে নেতৃত্ব দিতে আমাদের আঞ্চলিক অংশীদারদের ক্ষমতায়ন করছে।’
এর আগে গত জুলাই মাসে সৌদি আরব এককভাবেই হুতিদের মোকাবিলা করার ঘোষণা দিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ায় রিয়াদ তাদের অবস্থান পরিবর্তন করে আমেরিকার সরাসরি সম্পৃক্ততা চাইছে।
এই আলোচনার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার পরিস্থিতি পর্যবেক্ষণে সৌদি আরব সফর করেছেন। গত জুলাইয়ে সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণে সৌদি বাধা এবং ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা-ইসরায়েল সংঘাতের পর থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.