
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই কার্যক্রম ২৬ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য অনলাইনে সাবমিট করার দায়িত্ব সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে।
দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজস্ব লগইন প্যানেলে প্রবেশ করতে হবে। ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে কলেজগুলোকে শিক্ষার্থীদের তথ্য বোর্ডে পাঠাতে হবে। আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করার আর কোনো সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে বা এ-সংক্রান্ত কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে, তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বহন করবে না। তাই সব কলেজকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.