
ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে বিশ্বকাপের এই আসর। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক অনুমোদন ও ঘোষণা আসার কথা রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদন দেওয়ার কথা রয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী, এবারের আসরে মোট ৪৮টি দল অংশ নেবে। ৩৯ দিনব্যাপী দীর্ঘ এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 'অল টুগেদার' নামে জমা দেওয়া যৌথ বিড অনুযায়ী, ১৯টি স্টেডিয়ামে খেলাগুলো আয়োজন করা হবে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, উত্তর আয়ারল্যান্ডে একটি, স্কটল্যান্ডে দুটি এবং ওয়েলসে দুটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকার নাম অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ২০৩১ সাল থেকেই প্রথম ৪৮ দলের বিশ্বকাপে নারী ফুটবলের নতুন অধ্যায় শুরু হবে। এ জন্য ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.