ঢাকা: রাজধানীর রূপনগর থানা এলাকায় চাঞ্চল্যকর ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম মোল্লাকে (৪৬) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বুধবার (১১ অক্টোবর) রাতে ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।বৃহস্পতিবার (১২ অক্টোবর) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৬ অক্টোবর ভিকটিম ০৭ বছরের শিশু বৃষ্টিতে ভিজতে ঘর থেকে রাস্তায় বের হয়। এ সময় অভিযুক্ত ইব্রাহিম ভিকটিমকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে তার হাতে ২০ টাকা দিয়ে বাসায় নিয়ে যান। তখন বাসার অন্য ভাড়াটিয়ারা বিষয়টি দেখে ফেলেন। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত সুযোগ বুঝে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় ভিকটিমের মা ঢাকার রূপনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
তিনি আরও জানান, এ ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোয়েন্দা তৎপরতা জোরদার করে ঘটনার ৪ দিনের মধ্যে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্তকে আটক করে র্যাব-০২।
অভিযুক্ত ইব্রাহিমের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.