নিজ মেয়েকে ধর্ষণের দায়ে জার্মানির একটি আদালত ৭৫ বছর বয়সী এক বাবাকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে মেয়েকে ২৭০ বার ধর্ষণের জন্য ওই বাবাকে দোষী সাব্যস্ত করে বুধবার এই রায় দেওয়া হয়।
যৌন নির্যাতনের শুরু কয়েক দশক আগে হলেও মামলাটি করা হয়েছিল শুধু সাম্প্রতিক করা অপরাধ নিয়ে। মেয়েটির বর্তমান বয়স ৫৫ বছর। সাত বছর বয়স থেকে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। নব্বইয়ের দশকে তিনি তার বাবার সন্তানের জন্ম দেন।
তবে ওই বাবা দাবি করেছেন, তিনি ‘কখনো তাকে ধর্ষণ করেননি।’ তাদের সম্পর্কে উভয়ের সম্মতি ছিল বলেও দাবি করেন তিনি।
প্রসিকিউটররা জানান, শিশু হিসেবে নিজ মেয়েকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে হতাশাজনক ও অস্বাভাবিক এক পরিবেশে বন্দি রেখেছিলেন তার বাবা। আদালতের রায়ে বিচারক বলেন, ‘‘আপনি আপনার মেয়েকে একটি বদ্ধ অন্ধকার খাঁচায় বন্দি করে রেখেছিলেন। আপনি মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছেন।’’
প্রসিকিউটররা ১২ বছর কারাদণ্ড আশা করেছিলেন। তবে বুধবার দেওয়া রায়টি চূড়ান্ত নয়। এদিকে জার্মানির প্রচারমাধ্যম বায়ারিশা রুন্ডফুঙ্ক জানিয়েছে, অভিযুক্ত বাবা ইতালীয় নাগরিক।
সূত্র : ডয়চে ভেলে
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.