
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে (তিন হাজার ৪৩৫ কোটি ১৮ লাখ ডলার) দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে (দুই হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ ডলার)। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এর আগে রিজার্ভের এই ধারায় বেশ কিছু উঠানামা লক্ষ্য করা গেছে। গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ১৯ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১৭ নভেম্বর রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ও ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ১২ নভেম্বর নিজস্ব হিসাবে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। ১০ নভেম্বর এই রিজার্ভ ছিল যথাক্রমে ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার ও ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং ৯ নভেম্বর তা ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার ও ৩০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।
চলতি বছরের নভেম্বরের শুরুর দিকেও রিজার্ভের ঊর্ধ্বগতি ছিল। ৪ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ৩ নভেম্বর ছিল যথাক্রমে ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ও ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার এবং ১ নভেম্বর ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার ও ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
উল্লেখ্য যে, এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করা হয়েছিল। ওই বিল পরিশোধের পর ৫ অক্টোবর রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। উল্লেখ্য, আকু হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.