নওগাঁর রাণীনগরে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মে)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রণসিংগার গ্রামের কৃষক নাহিদ শাহের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, এমপির সহধর্মিণী কোরাতুল আইন ছড়া প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে রাণীনগর উপজেলায় ৬জন কৃষক ৬টি কম্বাইন হারভেস্টার মেশিন পাবে। এর মধ্যে উদ্বোধনের সময় একজনকে দেওয়া হয়েছে। আবার বাকি ৫টি হারভেস্টার মেশিন আগামী ১৫ মে’র মধ্যে বিতরণ করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.