
আজ শুক্রবার, ২০ নভেম্বর দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তারেক রহমান বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তার শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়েছিল ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যরিস্টার জাইমা রহমান। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও এতিমখানা উত্তর বারিধারায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
তারেক রহমান ১৯৮৮ সালে সক্রিয় রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। এরপর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির পক্ষে জনমত গঠনের প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে নিজের রাজনৈতিক পরিচয় সুসংহত করেন। তবে তার রাজনৈতিক পথচলা কখনোই বাধাহীন ছিল না। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে একের পর এক একাধিক মামলা দায়ের করা হয়েছিল। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন। স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে। বাবার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পরবর্তীতে সে সময়ের সরকার তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। সেদিন তাকে বরণ করার জন্য বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখো জনতার ঢল নেমেছিল।
দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে অংশগ্রহণ করে দুই আসনেই জয়লাভ করেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফেরেন।
নিজের ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত। দলীয় নেতাকর্মীরাও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই জন্মদিন উদ্যাপন করবেন বলে জানা গেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.