1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অনলাইনে ওরিয়েন্টেশন হাবিপ্রবিতে নবাগত শিক্ষার্থীদের - আজকের কাগজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল কুবিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫০ লাখ টাকা ডাকাতি চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় বিএনপি ও এলডিপির মধ্যে সংঘর্ষে আহত ৫ কুড়িগ্রামে ডাকাতির সময় নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা

অনলাইনে ওরিয়েন্টেশন হাবিপ্রবিতে নবাগত শিক্ষার্থীদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
শেয়ার করুন

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার- ১ এর ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে।

শুক্রবার হাবিপ্রবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে শুরু হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম, ১১.১৫ মিনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দুপুর ২.৪৫ মিনিটে এগ্রিকালচার এবং ৪.৩০ মিনিটে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম, এছাড়াও ১১.১৫ মিনিটে ফিসারিজ, দুপুর ২.৪৫ মিনিটে ইঞ্জিনিয়ারিং এবং ৪.৩০ মিনিটে বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে উপস্থিত থেকে সকল অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। ওরিয়েন্টেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব-স্ব অনুষদের সম্মানিত ডীন মহোদয়গণ।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত পরিচিতি স্লাইডের মাধ্যমে তুলে ধরেন ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শৃঙ্খলাবিধি নিয়ে বক্তব্য প্রদান করেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ।
ওরিয়েন্টেশন কার্যক্রমে আরও ছিলেন সংশ্লিষ্ট সকল অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অনুষদগুলো তাদের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।

এসময় ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, তোমাদের পিতা-মাতা অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, ভালো মানের গ্র্যাজুয়েট হয়ে তোমাদের পিতা-মাতা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে হবে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখাচ্ছেন সেই উন্নত বাংলাদেশ গড়ার চালিকাশক্তি তোমরাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিশ্ববিদ্যালয় জীবনে ভাল জিনিসগুলো তোমরা গ্রহণ করবে, খারাপগুলো বর্জন করবে। পরিশেষে তিনি নবাগত শিক্ষার্থীদের সুন্দর ও সাফল্যমন্ডিত ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *