1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অন্তবর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

অন্তবর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৮:২৮ পিএম
শেয়ার করুন

অন্তবর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে।

রোবাবার (১২ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অধ্যাদেশে যা ছিল, সেখানে সবই যে ঠিক ছিলো তা না। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে ভালো আইন হবে।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছেন। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন। কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন তা সঠিক ছিল না। সংসদের বাইরে তার ভুল তথ্য দিয়ে ব্রিফ করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোদলীয় সেটা না বুঝেই প্রশ্ন করছে বাকিগুলো কোথায়? তারা যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেগুলো হুবুহু উত্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেখানে রোজ কেয়ামত পর্যন্ত থাকার বিষয়টি ছিল। তবে সরকার সেটা সংশোধন করেছে। এটা নিয়ে সবাই মিলে আলোচনা করে পরবর্তীতে নতুন বিল আনা যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে যেসব বিল উত্থাপন হয়নি, তা সংশোধিত আকারে পরবর্তী কোনো অধিবেশনে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী ইসি নির্বাচন করেছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এই গণভোট হয়নি। আমি নিজেই গণভোটের প্রস্তাব করেছি। তখন গণভোট অধ্যাদেশ হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন—যে ক্ষমতা রাষ্ট্রপতির নেই। এ নিয়ে আদালতে রিটও হয়েছে। রাষ্ট্রপতি এমন কোনো আদেশ দিতে পারেন না, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট হয়েছে, এর বৈধতা আছে। নির্বাচন শেষ—এখন তো এ নিয়ে নতুন কোনো আইনের প্রয়োজন নেই। আবার যদি গণভোটের প্রশ্ন আসে, তখন গণভোট হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *