1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অপু বিশ্বাস ভুলবশত সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখেন, ‘গট ম্যারিড’ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কিশোর গ্যাং দমনে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: একরাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনের বিরোধ নাকি অপহরণ? চরফ্যাশনে স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় একজন গ্রেফতার জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ বহিষ্কৃত নেতা গ্রেপ্তার ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত রুয়েটের রাফিদকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা কুমিল্লার দাউদকান্দি মডেল থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য চৌদ্দগ্রামে কৃষকদের মাঝে হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত

অপু বিশ্বাস ভুলবশত সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখেন, ‘গট ম্যারিড’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১১:৪৭ এএম
শেয়ার করুন

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছিলেন তারা। কিন্তু শাকিব-অপুর এ সংসার ভেঙে গেছে। মাঝে তাদের সম্পর্ক ভালো ছিল না! তবে বর্তমানে শাকিব-অপুর সম্পর্কটা বেশ ভালো যাচ্ছে। সম্প্রতি সন্তানসহ দু’জনের আমেরিকা সফর সে কথাই বলছে!

এরই মধ্যে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখেন, ‘গট ম্যারিড’। বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেন নেটিজেনরা। এ নায়িকার ফেসবুক কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরে যায়। যদিও ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে ফেলেন অপু। বিষয়টি নিয়ে তৈরি হয় জল্পনা। কেউ কেউ মনে করছেন, ফের হয়তো বিয়ে করেছেন অপু বিশ্বাস। আবার কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো হ্যাকারের কাণ্ড।

এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আজ ভুলবশত ‘গট ম্যারিড’ লেখা হয়েছিল। এটা হ্যাকারের কাণ্ড নয়, মূলত ইনফো চেক করতে গিয়ে ভুলে এমনটা হয়েছে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা মুছে দিয়েছি। এর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’

এই বিভাগের আরো খবর