1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৯:৩৮ পিএম
শেয়ার করুন

বড় পর্দায় অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মুগ্ধ করার পর এবার ছোট পর্দার দর্শকদেরও চমক দিতে আসছেন জয়া আহসান। তবে কোনো ধারাবাহিকে নয়, পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে।

অভিনয়ের পাশাপাশি রুচিশীল ফ্যাশন ও ব্যক্তিত্বের জন্য বরাবরই আলোচনায় থাকেন জয়া। তাই ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বটি শুধু আড্ডাতেই সীমাবদ্ধ নয়। জয়া এই আয়োজনে নাচেও মাতিয়ে তুলবেন দর্শকদের। ‘আমি মিস ক্যালকাটা’ ও ‘সোহাগ চাঁদ’-এর মতো জনপ্রিয় গানের সঙ্গে তাঁর পারফরম্যান্স এই পর্বের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।

অনুষ্ঠানের সঞ্চালক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার প্রাণবন্ত আড্ডা, খুনসুটি ও নানা স্মৃতিচারণও দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া চার নারী প্রতিযোগীর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প শুনবেন তিনি।বিষয়টি নিয়ে জয়া আহসান জানান, দর্শকদের সঙ্গে এমন ভিন্নধর্মী আয়োজনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত।’

তার ভাষ্যে, অভিনয়ের বাইরে গেম শোর মঞ্চে দর্শকদের সঙ্গে কিছু আনন্দময় মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। আমার বিশ্বাস এই পর্বটি দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন । সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার জনপ্রিয় এই গেম শোর মঞ্চেও তাঁর উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সান বাংলার অন্যতম জনপ্রিয় নন-ফিকশন অনুষ্ঠান। পাঁচ রাউন্ডের এই প্রতিযোগিতায় প্রতি পর্বে চারজন নারী প্রতিযোগী অংশ নেন। প্রতিটি ধাপে থাকে নগদ অর্থের পুরস্কার, আর চূড়ান্ত বিজয়ী পান এক লাখ টাকা। ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’ এবং নতুন সংযোজিত ‘টাকার গদি’র মতো নানা পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি বিনোদনের পাশাপাশি নারীদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার বার্তাও তুলে ধরে।

চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় সান বাংলায় প্রচারিত হবে বিশেষ এই পর্ব।

সূত্র: ইটিভিভারত ডটকম

এই বিভাগের আরো খবর