1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অ্যান্ড্রয়েড সিস্টেমে বিশেষ কিছু সুবিধা - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অ্যান্ড্রয়েড সিস্টেমে বিশেষ কিছু সুবিধা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫ ২:৩৯ পিএম
শেয়ার করুন

সময়ের ফোল্ডেবল স্মার্টফোনে স্যামসাং ও মটোরোলা ছাড়াও বেশ কিছু সংস্থা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। ওই সব ফোনে আরও দ্রুতগতি ও দক্ষতা (পারফরম্যান্স) জুড়েছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। ফলে ডিসপ্লে কোয়ালিটির মান বাড়বে। অ্যান্ড্রয়েডের নতুন আপডেটে ফোল্ডেবল স্মার্টফোনে দৃশ্যমান হয়েছে নতুন টাস্কবার।

ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, ফ্ল্যাশলাইট কন্ট্রোল, লো লাইট ক্যামেরা ঘরানা আরও ভালো কাস্টমাইজ করা যাবে এখন। চলতি অ্যান্ড্রয়েড সংস্করণের অপারেটিং সিস্টেমের সব স্মার্টফোনে ক্যামেরার মান সুদক্ষ আর মানোন্নত হয়েছে।

শুধু একবার ট্যাপ করলেই স্ক্রিনের নির্দিষ্ট বা চিহ্নিত অংশ অনায়াসে শেয়ার করা যাবে। আগের মতো পুরো স্ক্রিন শেয়ার করার বাধ্যবাধকতা থাকবে না।
সুনির্দিষ্ট অ্যাপ থেকে থেমে থেমেই নোটিফিকেশন আসতে থাকলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অ্যান্ড্রয়েড-১৫-এর সবশেষ আপডেটে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা তুলনামূলক অনেকাংশে কমে আসবে।

ব্যাংকে বা আর্থিক ব্যবস্থায় ওটিপি হোক– এমন কোনো নোটিফিকেশন বা মেসেজ যেখানে ব্যক্তিগত তথ্য থাকবে, তা স্বয়ংক্রিয় (অটোমেটিক) পদ্ধতিতে গোপন করবে নতুন অ্যান্ড্রয়েড।

সবশেষ বা আগের অ্যান্ড্রয়েড সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে কিছুটা বিপত্তি ছিল। ভক্তদের আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আপডেট সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে বাড়তি কিছু সুবিধা মিলবে। স্মার্টফোনে বা ডিভাইসে একাধিক ব্লুটুথ সংযোগ যারা ব্যবহার করেন, তাদের বাড়তি সুবিধা দিতে ব্লুটুথ ডায়ালগ বক্স ডেভেলপ করা হয়েছে। ব্লুটুথ অপশনে ট্যাপ করার পরই টগেল খুলে যাবে। তাতে সাম্প্রতিক পেয়ারড বা সংযুক্ত (কানেক্টেড) ডিভাইস দৃশ্যমান হবে। ওই অংশ থেকে গ্রাহক ইচ্ছামতো ডিভাইসে সহজেই সুইচ করার সুবিধা নিতে পারবেন।

এই বিভাগের আরো খবর