1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইন মন্ত্রণালয় নতুন যে ৫ সিদ্ধান্ত নিল - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনকে যশোর থেকে গ্রেপ্তার সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি কুড়িগ্রামজুড়ে সাঁড়াশি অভিযান, আগুনে পুড়ল ২২৬ অবৈধ জাল মতলব উত্তরে সাবেক ছাত্রদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার অতীতের দীর্ঘ ভোগান্তি অবসানে রুয়েটে এই ১ম অনলাইনে সনদ গ্রহণের সেবা চালু ভূমিকম্প মোকাবেলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ: হাসনাত-নাসীরুদ্দীনের সঙ্গে ধাক্কাধাক্কি শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

আইন মন্ত্রণালয় নতুন যে ৫ সিদ্ধান্ত নিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ১১:৩১ এএম
শেয়ার করুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটা বিভিন্ন সহিংসতাসহ সকল অপরাধের ঘটনায় হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।আজ শনিবার আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো-

ক. জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

খ. গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গ. শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ঘ. সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে।

ঙ. আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

এই বিভাগের আরো খবর