1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাংবাদিকদেরও বিচার হবে - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাংবাদিকদেরও বিচার হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ১:১০ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাংবাদিকদেরও বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের পর চুলচেরা বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে সাংবাদিকদের আসামি করার বিষয়ে প্রসিকিউশন টিম পদক্ষেপ নেবে। এতটুকু বলতে পারি দোষী সাংবাদিকদেরও বিচার হবে। তবে সেটা সুবিচার।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা-গণহত্যার ঘটনার বিচার করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে। আশা করছি আগামী ১ নভেম্বর থেকে মূল ভবনে বিচারকাজ পরিচালনা করা যাবে।’

এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, ‘আগামীকাল বুধবার ট্রাইব্যুনালের এজলাস কক্ষে বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এজলাসে বসবেন। সেদিন থেকে বিচারকাজ শুরু হবে। আগামী বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কয়েকটি আবেদন করা হবে।’

এই বিভাগের আরো খবর