1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমাদের বাস্তববাদী হতে হবে, ধাপে ধাপে এগোতে হবে : মেসি - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

আমাদের বাস্তববাদী হতে হবে, ধাপে ধাপে এগোতে হবে : মেসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ৪:৩৭ এএম
শেয়ার করুন

আর্জেন্টিনা নিজেদের শেষ ম্যাচটা হেরেছে তিন বছরেরও কিছু বেশি সময় আগে। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের পর থেকে আর কোনো ম্যাচে হার নেই লিওনেল স্ক্যালোনির দলের। ৩৫ ম্যাচ অপরাজিত আছে লা আলবিসেলেস্তেরা। আর দুটো ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটাও নিজেদের করে নেবে মেসির দল।

‘লিওনেল মেসির আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফেভারিট’  – ইউরোপ-আমেরিকাজুড়ে এমন কথা শোনা গেলেও খোদ মেসি জানালেন, তেমনটা যদি নিজেদের বিশ্বাসও হয়, তাহলে বড় ভুলই করে বসবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা অধিনায়ক সম্প্রতি হোর্হে ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘আমি মনে করি আমরা একটা ভালো মুহূর্তে আছি এখন। তবে মানুষের পাগলামিতে আমাদের গা ভাসিয়ে দেওয়াটা চলবে না। আমাদের বিশ্বাস করা চলবে না যে আমরা বিশ্বকাপের ফেভারিট। আমাদের বাস্তববাদী হতে হবে, ধাপে ধাপে এগোতে হবে।’

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা সেদিন মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর ২৭ নভেম্বর মেক্সিকো আর ১ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

এই বিভাগের আরো খবর