1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আসিফ-হাসনাতকে এবার চ্যালেঞ্জ করলেন: জেলা পরিষদ প্রশাসক - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

আসিফ-হাসনাতকে এবার চ্যালেঞ্জ করলেন: জেলা পরিষদ প্রশাসক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:১৩ পিএম
শেয়ার করুন

আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ ‘প্রকল্পের নামে’ জেলা পরিষদের মাধ্যমে দুটি উপজেলার জন্য ২৫ কোটি টাকা নিয়েছে বলে দাবি করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। তরুণ দুই এনসিপি নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘ওরা যে টাকাটা নিয়েছে, পারলে বলুক নেয় নাই।’
রোববার (৩১ মে) সাংবাদিকদের নিকট দেওয়া এক প্রতিক্রিয়ায় নিজের পুর্বের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।
মো. মোস্তাক মিয়া বলেন, তারা দুটি উপজেলায় প্রকল্পের নামে যথাক্রমে ১৫ কোটি ও ১০ কোটি টাকা নিয়েছে। একই সময়ে পাশের অন্য উপজেলাগুলোতে ১০ লাখ, ১৫ লাখ করে টাকা গেছে। এটা তো বৈষম্য। আমি সেই বৈষম্যের কথাই বলতে চেয়েছি।তিনি আরও বলেন, আমাদের জেলা পরিষদের মাধ্যমে প্রকল্পের নামে ১৫ কোটি মুরাদনগরে এবং দেবীদ্বারে ১০ কোটি টাকা উনারা নিয়ে গিয়েছেন। তারা বলুক যে তারা এই টাকা নেয়নি। তারা আমাদের জেলা পরিষদের মাধ্যমে এটা নিয়েছে।
উনারাই বৈষম্যের সৃষ্টি করেছেন দাবি করে মো. মোস্তাক মিয়া বলেন, ওই সময় অন্যান্য উপজেলায়- তিতাস ও মনোহরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ১০ লাখ ১৫ লাখ ১৮ লাখ, কোথাও ২৬ লাখ; এ রকম করে বরাদ্দ হয়েছে। কিন্তু দুইটি উপজেলায় এডিবি এবং আমাদের নিজস্ব তহবিলের ১৫ কোটি টাকা আরেক যায়গায় ১০ কোটি টাকা তারা নিয়ে গিয়েছে।

এই বিভাগের আরো খবর