1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আস-সুন্নাহ ফাউন্ডেশন আন্দোলনে হতাহতদের আর্থিক সহায়তা দেবে - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

আস-সুন্নাহ ফাউন্ডেশন আন্দোলনে হতাহতদের আর্থিক সহায়তা দেবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ১১:২১ এএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল, আহত, গুলিবিদ্ধ ও নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আজ বুধবার জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল, আহত, গুলিবিদ্ধ ও নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান করা হবে। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে। দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন, এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

এই প্রকল্পের মোট বাজেট ৫ কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোনো অর্থ সহায়তা আমরা গ্রহণ করছি না। আমাদের তহবিল শেষ হয়ে গেলে তখন অনুদান গ্রহণের প্রয়োজন হলে আমরা আপনাদের জানাব। নিহত বা পঙ্গুত্ববরণকারীদের আবেদনের ফরম দ্রুত পোস্ট করা হবে। আপনি নিজে যদি আহত হন অথবা আপনার পরিচিত কেউ আহত হয়, তবে তার পক্ষ থেকে নিচের ফরমটি পূরণ করুন।

এই বিভাগের আরো খবর